ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন : দেশবাসীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নির্বাচনে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্য : ইসি সানাউল্লাহ নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন দাঁড়িপাল্লাকে বিজয়ের লক্ষ্যে জামালপুরে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত জামালপুরে যৌথবাহিনীর মহড়া নানান প্রতশ্রুতিতে চর আর বীরের ভোটারদের শেষ মুহূর্তে মন জয়ে মরিয়া প্রার্থীরা শেরপুর-১ আসনে দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র, শেরপুর-২ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

বিশ্বকাপের ব্যর্থতা সত্ত্বেও তিতেকে সমর্থন দিয়েছেন নেইমার

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
ব্রাজিলিয়ান কোচ তিতের সমর্থনে এগিয়ে এসেছেন দলের সুপারস্টার নেইমার। বিশ্বকাপের ব্যর্থতা সত্ত্বেও তিনি তিতেকে জাতীয় দলে থেকে যাবার অনুরোধ জানিয়েচেন।

রাশিয়া বিশ্বকাপের আগে তিতের ব্রাজিল দলটি ছিল টুর্ণামেন্টের অন্যতম ফেবারিট দল। কিন্তু কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয় সেলসাওদের। পরবর্তীতে বেলজিয়াম ইংল্যান্ডকে হারিয়ে তৃতীয় স্থান দখল করে।

কাজানে রবার্তো মার্টিনেজের দলের কাছে পরাজিত হয়ে অনেকটাই ভেঙ্গে পড়ে তারকা নির্ভর ব্রাজিল। কিন্তু মাঠের পারফরমেন্সে সবচেয়ে বেশী সমালোচিত হয়েছেন দলের মূল তারকা নেইমার। শেষ ১৬’তে মেক্সিকোর বিপক্ষেই তিনি শুধুমাত্র নিজের সেরা খেলা উপহার দিয়েছেন।

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতায় পুরো দলের সাথে সাথে বিশেষ করে নেইমারের ব্যর্থতাও সামনে উঠে এসেছে। পিএসজির এই তারকা অবশ্য ব্রাজিলের কোচ তিতের সমর্থনই করেছেন। বিশেষ করে ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানদের কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হবার পর থেকে নিজেদের নতুন করে গুছিয়ে তিতের অধীনে রাশিয়ায় আবারো ঘুড়ে দাঁড়িয়েছে ব্রাজিল।

গণমাধ্যমের সামনে নেইমার বলেছেন, ‘তিতে দারুণ কাজ করেছেন। একটি শক্তিশালী দল গঠনে তার ভূমিকা ছিল সর্বাগ্রে। আশা করছি সে দলের সাথে থাকবে। আমরা জানতাম আমাদের দলের ক্ষমতা কি ও আমাদের লক্ষ্য কি। রাশিয়ায় আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমার দু:খটা অনেক বেশি। এটা আমার ক্যারিয়ারে অনেক বড় একটি ব্যর্থতা। কিন্তু এসবই এখন অতীত, আমি এখন ভবিষ্যত নিয়ে চিন্তা করছি।’
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশবাসীকে ইসির ধন্যবাদ

বিশ্বকাপের ব্যর্থতা সত্ত্বেও তিতেকে সমর্থন দিয়েছেন নেইমার

আপডেট সময় ০৩:৫১:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুলাই ২০১৮