ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

মেলান্দহে বজ্রপাতে দু’জন নিহত, আহত ৩

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দু’জন নিহত এবং তিনজন গুরুতর আহত ও তিনটি গরু মারা গেছে। ২০ জুলাই বিকেলে বৃষ্টির সময় এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টির সময় উপজেলার চরবানিপাকুরিয়া ইউনিয়নের চরপলিশা বেতমারী গ্রামের ব্যবসায়ী ফিরোজের (২৭) ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি ওই গ্রামের কৃষক মো. হাফিজুর রহমানের ছেলে এবং ঢাকায় সিএন্ডএফ এর ব্যবসা করতেন। এ ছাড়াও বিকেলে একই গ্রামের পৃথক স্থানে বজ্রপাতে রমজান আলী (৫০), রহিমা বেগম (৩২) ও আলমগীর (২০) নামের তিনজন গুরুতর আহত এবং তিনটি গরু মারা গেছে।

অপরদিকে বিকেল পৌনে চারটার দিকে একই উপজেলার ঝাউগড়া ইউনিয়নে বৃষ্টির সময় বজ্রপাতে শেখ রিপন (৩২) নামের একজন কৃষক মারা যান। তিনি ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বজ্রপাতে হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেলান্দহে বজ্রপাতে দু’জন নিহত, আহত ৩

আপডেট সময় ০৮:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮