ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা জামালপুরে অনূর্ধ-১৭ জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট শুরু সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান জামালপুরে শাহীনা সোবহানের ৫টি বইয়ের মোড়ক উন্মোচন গণভোটে প্রচারণা সংস্কারের প্রতি সরকারের অঙ্গীকারের অংশ : আসিফ নজরুল জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন একটি বইয়ের একটি লাইন জীবন পাল্টে দিতে পারে : জামালপুরের জেলা প্রশাসক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে : আলী রীয়াজ দেওয়ানপাড়ায় খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া দেওয়ানগঞ্জে সরিষার ব্যাপক ফলনের সম্ভাবনা

মৌলভীবাজারে গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
মৌলভীবাজার সদর উপজেলায় গ্রামবাসীর সংঘর্ষে দুইজন মারা গেছেন। ১৪ জুলাই সকালে সদর উপজেলার কম্মদপুর গ্রামের বড়হাওরে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালিক লামুয়া গ্রামের ওয়ারিছ মিয়ার ছেলে, শফিকুর রহমান কম্মদপুর গ্রামের মুরাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কম্মদপুর গ্রামের তোতা মিয়া ও ফকির বাড়ির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। শনিবার সকালে এই দুই পক্ষের লেবাস মিয়া ও মনর মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আব্দুল মালিক মিয়ার বুকে লাঠির আঘাতে এবং শফিকুর রহমান বুকে চাকুর আঘাতে ঘটনাস্থলে দুইজন মারা যায়।

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ চারজনকে আটক করেছে। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ ডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একজন শাহীনা সোবহান মিতু : আমাদের আলোকবর্তিকা

মৌলভীবাজারে গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত

আপডেট সময় ০৪:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুলাই ২০১৮