ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষণ

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আয়োজিত জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষণে বক্তব্য রাখেন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি, সংসারে শান্তি প্রতিষ্ঠা, সমাজের সার্বিক উন্নয়ন এবং কর্মক্ষেত্রে বৈষম্য নিরসনে এবং সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে জামালপুরে ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী পরিবর্তনকারী পরিবার গঠন বিষয়ক প্রশিক্ষণ। প্রশিক্ষণ উদ্বোধন করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন এনএসভিসি প্রকল্পের ব্যবস্থাপক আব্দুল হান্নান।

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মলহোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ওয়ার্ল্ড ভিশনের জেন্ডার বিশেষজ্ঞ রুমা ইয়াসমিন, সদর উপজেলা সমন্বয়কারী রেজাউল ইসলাম, জেন্ডার বিষয়ক কর্মকর্তা মুক্তি মহানায়ক প্রমুখ।

উল্লেখ, পরিবারে বিভিন্ন গৃহস্থালি কাজে পুরুষ বা কর্তা ব্যক্তি পরিবারে তার সামর্থ ও সুযোগ অনুযায়ী শ্রম, মেধা বিনিয়োগ করবে, সন্তান লালন-পালনে ভূমিকা রাখবে, একটি গোছানো সংসার তৈরি পাশাপাশি পারিবারিক অংশীদারিত্ব অটুট রেখে একটি শান্তিময় পরিবেশ সৃষ্টি করবে। আর এ ধরনের পরিবার গড়ে তোলার জন্য কৌশল, জ্ঞান ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে এই প্রশক্ষিণের আয়োজন করা হয়।

পারিবারিক পর্যায়ে জেন্ডার সমতা উন্নয়নে এবং অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে পুরুষদের সচেতন করার জন্য এনএসভিসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে জামালপুর সদর উপজেলায় কর্মরত কমিউনিটি সহায়ক ও ইউনিয়ন সহায়কগণ অংশ নেন।

উল্লেখ, অপুষ্টির অভিশাপ থেকে মুক্তি, নারী পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণ, দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলা, জলবায়ু পরিবর্তনের ধারার সাথে খাপ খাওয়ানো এবং টেকসই কৃষি ও ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির জন্য উপযুক্ত বাজার সৃষ্টিসহ নানাবিদ উন্নয়ন কর্মকাণ্ড সামনে রেখে বিশ্বের অন্যতম মানবিক মূল্যবোধসম্পন্ন বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুরে এনএসভিসি প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশন সদর উপজেলায় এবং অংশীদার সংস্থা হিসেবে উন্নয়ন সংঘ জামালপুরে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুরে পরিবর্তনকারী পরিবার গঠনে প্রশিক্ষণ

আপডেট সময় ০৭:২৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯