ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সোনার বাংলা গড়তে হলে দেশকে মাদক মুক্ত করতে হবে : শেরপুরের জেলা প্রশাসক

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দেশকে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ এবং মাদকমুক্ত করতে হবে। তিনি আরো বলেন, দুর্নীতি, ঘুষ এগুলোর বিরুদ্ধে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। যদি কেউ এমন অপরাধ করে তাহলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।

১২ ফেব্রুয়ারি সকালে শেরপুরের নকলা উপজেলার প্রশাসনের আয়োজনে ইসলাম নগর সাইলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে, যৌতুক, ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ এবং মাদকবিরোধী আলোচনা সভা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে টিফিনবক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা তারিন, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদ্দি, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।

এ সময় শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সোনার বাংলা গড়তে হলে দেশকে মাদক মুক্ত করতে হবে : শেরপুরের জেলা প্রশাসক

আপডেট সময় ০৮:২৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯