ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।- ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের দাবি-দাওয়া আমলে নিয়ে পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার।’

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। পরবর্তীতে দেশের জনগণের আরো অনেক নতুন দাবি-দাওয়া আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।’

১৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’ আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদীন ফারুক এসব কথা বলেন।

বাংলাদেশের আকাশে নির্বাচনী ঘনঘটা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কার সমাধান হবে না। এই তিন থেকে পাঁচ বছর নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে না। তাই প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত। আমাদের দাবি ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে।’

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুন অর রশিদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপুসহ অন্যরা।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

পুরো সংস্কার করবে নির্বাচিত সরকার : জয়নুল আবদীন ফারুক

আপডেট সময় ০৯:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫