ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দুঃসময়ে নেতারা ঝুঁকি না নিলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু:সময়ে নেতারা ঝুঁকি নিতে না পারলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার।

তিনি বলেন, বিএনপির ভাঙ্গন আমি ঠিক বলব না, তবে দুঃসময়ের রাজনীতিতে, রাজনীতি যখন সংকটের মধ্যে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, তখন ঝুঁকি নেয়ার সাহস যে দলের নেতাদের নেই, তারা কোন দিনও দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।

সেতুমন্ত্রী আরো বলেন, যে দলের নেতাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, সেই দলের ভবিষ্যৎ অন্ধকার। যাদের ঝুঁকি নেয়ার সাহস নেই, তারা কিভাবে রাজনীতি করে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৭ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে এ কথা বলেন। এসময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি সহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির আন্দোলন কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন কোন ইস্যুতে আন্দোলনের ডাক দিলে সেটায় জনগনের কোনো সাড়া পাবে না। কারণ তাদের দুর্নীতির জন্য সন্ত্রাসের জন্য দেশে বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে।

তিনি বলেন, তাদের (বিএনপি) এখন প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, তাদের ইমেজ সংকট দূর করা। কারণ দেশে বিদেশে তাদের ইমেজ সংকট কাজ করছে।

অপর এক প্রশ্নের জবাবে কাদের বলেন, এখন কালো ব্যাজ, কালো পতাকা, মানববন্ধন, এসব কর্মসূচী দিলে এতে জনগনের কোন সাড়া পাওয়া যাবে না। কিন্তু এসব কর্মসূচি নিয়েই তাদের থাকতে হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

দুঃসময়ে নেতারা ঝুঁকি না নিলে বিএনপির ভবিষ্যৎ অন্ধকার : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯