ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তরফদার, সম্পাদক স্বপন

মাদারগঞ্জ : নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম স্বপন। ছবি : বাংলারচিঠিডটকম

দীর্ঘ নয় বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার ২২ ভোট পেয়ে সভাপতি ও শফিউল ইসলাম স্বপন ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১১ এপ্রিল শুক্রবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত জামালপুর আরাফাত রহমান কোকো মিলনায়তনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে সভাপতি প্রার্থী গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার ২২ ভোট, শাহ মোহাম্মদ মজনু ফকির ১৬ ভোট ও অধ্যাপক আলমগীর কবির ৭ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী শফিউল ইসলাম স্বপন ২৪ ভোট ও আব্দুস সোবাহান ফকির পেয়েছেন ২০ ভোট।

দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্রচর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। এ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

১১ এপ্রিল বিকালে জামালপুর আরাফাত রহমান কোকো মিলনায়তনে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। উপজেলা বিএনপির আহবায়ক আইনজীবী মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লানজু, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব তরফদার, সম্পাদক স্বপন

আপডেট সময় ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫