ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান

ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

ঘরের মাঠে এ্যাঙ্গার্সকে ১-০ গোলে হারিয়ে ছয় ম্যাচ হাতে রেখে ফরাসি লিগ ওয়ানের শিরোপা জয় করেছে পিএসজি। এ্যাস্টন ভিলার বিপক্ষে এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে পিএসজির জন্য এই প্রস্তুতিটা জরুরী ছিল।

পার্ক ডি প্রিন্সেসে ঘরের মাঠের সমর্থকদের সামনে লিগ শিরোপা নিশ্চিতে পিএসজি এক পয়েন্টই যথেষ্ঠ ছিল। টেবিলের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর থেকে ২১ পয়েন্ট এগিয়ে ম্যাচ শুরু করেছিল প্যারিসের জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডিসায়ার ডুয়ের গোলে পিএসজির জয় নিশ্চিত হয়।

এনিয়ে টানা চতুর্থ লিগ ওয়ান শিরোপা জয় করলো পিএসজি। ১৩ মৌসুমে এটি তাদের ১১তম শিরোপা।

পিএসজি অধিনায়ক মারকুইনহোস বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো সবকিছু জয় করা। এটা সত্যিই দারুন এক অনুভূতি। পুরো মৌসুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি এই শিরোপা তারই ফল। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখতে চাই।’

ব্রাজিলিয়ান এই সেন্টার-ব্যাক ২০১৩ সালে পিএসজিতে যোগ দেবার পর এটি তার ১০ম লিগ শিরোপা।

সব মিলিয়ে পিএসজি ১৩টি ফরাসি লিগ শিরোপা জয় করেছে। সেইন্ট এতিয়েনের থেকে যা তিনটি বেশী। ১৯৮১ সালের পর আর লিগ শিরোপা জিততে না পারা এতিয়েন জিতেছে ১০টি শিরোপা। নয়টি শিরোপা জিতে এই তালিকায় তৃতীয় স্থানে আছে মার্সেই। আটটি করে শিরোপা জয় করেছে নঁতে ও মোনাকো।

এ মৌসুমে পিএসজি ২৮ ম্যাচে এখনো অপরাজিত রয়েছে। এর মধ্যে ২৩টিতে জয় ও পাঁচটিতে রয়েছে ড্র। প্রথম দল হিসেবে কোন ম্যাচে পরাজিত না হয়ে লিগ ওয়ান শিরোপা জেতার লক্ষ্যে দারুনভাবে এগিয়ে চলেছে প্যারিসের জায়ান্টরা।

সব ধরনের প্রতিযোগিতায় ৩২ গোল করে পিএসজির হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন ওসমানে ডেম্বেলে।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ছয় ম্যাচ হাতে রেখে ১৩তম ফরাসি শিরোপা জয় করলো পিএসজি

আপডেট সময় ০৮:৪৩:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫