ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা
৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুরে বৃষ্টিতে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের ম্যাচ পরিত্যক্ত

জামালপুর : বৃষ্টির কারণে দুই দলের অধিনায়কের সাথে আলোচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ আম্পায়ার। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের প্রতিযোগিতায় বৃষ্টির কারণে ২১ মার্চ শুক্রবার কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের ম্যাচটি পরিত্যক্ত ঘোষিত হয়েছে। এটি ছিল প্রতিযোগিতার পঞ্চম ম্যাচ। ২২ মার্চ শনিবার ষষ্ঠ ও শেষ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

জামালপুরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে ২১ মার্চ ম্যাচের শুরুতেই বৃষ্টি নেমে মাঠ ও পিচ ভিজে যায়। ৮ ওভার কমিয়ে ৪২ ওভারের ম্যাচ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। টচে জিতে কুষ্টিয়া ডিএসএ দলের অধিনায়ক আবু বক্কর ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা ৩২.২ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করেন। এর মধ্যে অতিরিক্ত রান এসেছে ৩০টি।

জামালপুর : বৃষ্টির কারণে মাঠের পিচ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ১২৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নুরুজ্জামান মাসুমের নারায়ণগঞ্জ ডিএস দল। ১১.০ ওভারের সময় ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ স্থগিত করেন আম্পায়ার। তারা ৩ উইকেটের বিনিময়ে সংগ্রহ করতে পারেন মাত্র ২৭ রান। কিন্তু বৃষ্টি অব্যাহত থাকায় বিকাল ৪টার দিকে ম্যাচ আম্পায়ার মো. ইমাম হোসেন ও সোহেল আহমেদ দুই দলের অধিনায়কের সাথে আলোচনা করে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এ সময় জামালপুর জেলা আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মাহবুবুর রহমান রবিন উপস্থিত ছিলেন।

জামালপুর : বৃষ্টির সময় ছাউনিতে বসে অলস সময় কাটায় কুষ্টিয়ার ক্রিকেটাররা। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি বাংলারচিঠিডটকমকে জানান, ১৫ মার্চ শনিবার থেকে ৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর টায়ার-১ অঞ্চলের জামালপুর ভেন্যুতে অংশ নিয়েছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নীলফামারী ও মাগুরা ডিএসএ দল। প্রতিযোগিতার এই ভেন্যুতে ২২ মার্চ শনিবার ষষ্ঠ ও শেষ ম্যাচে লড়বে নীলফামারী ও মাগুরা ডিএসএ দল।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪৩তম ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫

জামালপুরে বৃষ্টিতে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জের ম্যাচ পরিত্যক্ত

আপডেট সময় ১০:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫