ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা চলবে : হাবিব উন নবী খান সোহেল

জামালপুর : সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আমাদের মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। এবার সত্যি সত্যি মামলা বাংলাদেশে চলবে। আপনাকে প্রয়োজন হলে গলায় রশি বেধে বাংলাদেশে নিয়ে আসব। যদি না পারি তাহলে আমরা আমাদের নেত্রী ও নেতার সুযোগ্য সৈনিক না। দাদারা আপনাকে রক্ষা করবে? দাদাদের বুকের ভিতর থেকে তুলে নিয়ে আসব।

৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলায় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মেলান্দহ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাবিব উন নবী খান সোহেল।

তিনি ভারত সরকারের উদ্দেশ্যে বলেন, শেখ হাসিনাকে ফেরত দেন। তাকে সামলান। তা না হলে দিল্লী পর্যন্ত খবর হয়ে যাবে।

হাবিব উন নবী খান সোহেল আরও বলেন, সারা বাংলাদেশে যারা ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তাদের মুখে এদেশের জনগণ ভোটের কথা শুনতে চায় না। এর মধ্যে আমরা যাতে তাড়াতাড়ি নির্বাচন হয় এ জন্য কথা বলছি। এটার মধ্যে আবার অনেকে ভুল ধরছেন। একজন ব্যবসায়ী তার ব্যবসার নিরাপত্তা চাইবেন। নারীরা তাদের বধিকার সমুন্নত থাকুক সেটাই চাইবেন। আর রাজনীতিবিদেরা কি চাইবেন? তিনি জনগণের জন্য যেন কাজ করার সুযোগ পান এবং একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচন যেন হয়। রাজনীতিবিদেরা নির্বাচন চাইবেন এটা অন্যায় হতে পারে না।

মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রথম অধিবেশন শেষ হয়। দ্বিতীয় অধিবেশনে মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি পদে মোস্তাফিজুর রহমান বাবুল ও সাধারণ সম্পাদক পদে মনজুরুল কবির মনজু নির্বাচিত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মিথ্যা মামলায় সাজা দিয়েছেন, এবার সত্যি সত্যি মামলা চলবে : হাবিব উন নবী খান সোহেল

আপডেট সময় ০৮:১৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫