ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি ট্রাম্পের ফ্লোরিডার বাসভবনের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯ ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুঁশিয়ারি ট্রাম্পের যুক্তরাষ্ট্র শর্ত মানলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল : কৃষিমন্ত্রী অপরাজিতার আয়োজনে যুব দিবস উদযাপিত
আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে

জামালপুর শহর বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর : শহর বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জামালপুর শহর বিএনপি।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

এ সময় শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু তার দোসররা এখনও আত্মগোপনে রয়েছে। স্বৈরাচারের প্রধান ভারতে বসে দেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করছে। কিন্তু বাংলাদেশের মানুষ তা কখনই মেনে নিবে না।

তিনি আওয়ামী লীগকে ৫ আগস্টের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সেদিনের কথা ভুলে গেলে চলবে না। যদি আবার নতুন করে ষড়যন্ত্র করার অপচেষ্টা করেন আপনাদের পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এ সময় তিনি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সব সময় সজাগ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড

আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে

জামালপুর শহর বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫