ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

হাজরাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাজরাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী পৌর বিএনপির প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। এতে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

পৌর বিএনপির আহ্বায়ক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল, মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার হাওলাদার, সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী, হাজরাবাড়ী পৌর বিএনপির সদস্য সচিব শাহ তালাত মাহমুদ-সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সম্মেলনে বক্তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা জেল, জুলুম সহ্য করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। আন্দোলনের কারণে স্বৈরাচারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা নেয়া উচিত, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি করার জন্য আমরা আন্দোলন করিনি। দলের নেতাকর্মীদের কেউ যদি লুটপাট, চাঁদাবাজি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। আগামী নির্বাচনের লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সাধারণ জনগণের পাশে থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. ইসমাইল হোসেনকে সভাপতি ও শাহ তালাত মাহমুদকে সাধারণ সম্পাদক করে হাজরাবাড়ী পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

হাজরাবাড়ী পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪