ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স বঙ্গোপসাগরে নিম্নচাপ : ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ইইউ’র সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহরে বিক্ষোভ মিছিল নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেলওয়ে ওভারপাসে রাখা বোমাসদৃশ বস্তুটি বোমাই ছিল, ধ্বংস করেছে সেনাবাহিনী খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব : প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি : রাষ্ট্রপতি তারাকান্দিতে বিএনপির বিক্ষোভ, প্রতিবাদ সভা

নকলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারি কলিমুদ্দিন। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় নয়টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ কলিমুদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ অক্টোবর রবিবার ভোরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার নাজিমুদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নামে পুলিশ। অভিযানে বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারী গ্রামের দিশারী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নয়টি ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ কলিমুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে বানেশ্বর্দী ইউনিয়নের কবুতরমারি এলাকা থেকে মাদকসহ কলিমুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস : প্রথমবারের মতো মহাকাশযান ধরে ফেলল স্পেসএক্স

নকলায় ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪