ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার

বকশীগঞ্জ : আর্থিক সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ অগ্নিকাণ্ড, নদীভা‌ঙন ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই সহায়তা দেয়।

৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাবার ঢেউটিন বিতরণ করেন। অনুষ্ঠানে ১০ জনকে দুই বান্ডিল করে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সাতজনকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা , একজনকে এক হাজার ৯০০ টাকার চিকিৎসা সহায়তা ও দু’জনকে ৫০ হাজার টাকা করে প্রতিবন্ধী ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসম উল হুসনা, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন ।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বকশীগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন, শুকনা খাবার

আপডেট সময় ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫