ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অক্টোবরে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
চলতি বছরের অক্টোবর মাসে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে, এর আগে কোনো সম্মেলন হবে না।’

ওবায়দুল কাদের ১২ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংলাপ এখন মামা বাড়ির আবদার। সরকার গঠনের আগেই শেখ হাসিনা বিশ্ব নেতাদের কাছ থেকে আন্তর্জাতিকভাবে অভিনন্দন পেয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি, দেশেও নির্বাচন নিয়ে কোনো বিতর্ক নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি হাস্যকর।

নির্বাচন নিয়ে বিএনপি ও বাম গণতান্ত্রিক জোটের অভিযোগ প্রসঙ্গে এসময় তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে, বিদেশে কোনো বিতর্ক নেই। বিএনপির অভিযোগ ধোপে টিকবে না। উন্নত গণতান্ত্রিক দেশগুলো দ্রুততম সময়ে প্রধানমন্ত্রীকে সমর্থন জানিয়েছে। কাজেই সংলাপের দাবি অবান্তর, এর কোনো যৌক্তিকতা নেই।’

সড়ক দুর্ঘটনা রোধে পথচারীদের সচেতনতার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, যাত্রীরাও মাঝে মাঝে বেপরোয়া চালকের মতো বেপরোয়া হয়ে যায়। সড়ক দুর্ঘটনা শুধু চালকের জন্যই হচ্ছে, তা নয়। যাত্রীদের ভুলের জন্যও দুর্ঘটনা হয়। তারা রাস্তা না দেখেই এপার থেকে ওপার যাতায়াত করে। এ বিষয়ে সাংবাদিকদেরও সচেতন হতে হবে, ক্যাম্পেইন করতে হবে, যাতে সচেতনতা বৃদ্ধি পায়।

ভ্রাম্যমাণ আদালত বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে। এখন থেকে নিয়মিত অভিযান চালানো হবে।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অক্টোবরে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯