ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হকের গণসংযোগ

সর্বস্তরের মানুষের মধ্যে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে জামালপুরের সরিষাবাড়ীতে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হক।

১৭ অক্টোবর দিনব্যাপী উপজেলার ডোয়াইল, মহাদান ও ভাটারা ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে এ গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা ফজলুল হক।

বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ভিশন, স্মার্ট বাংলাদেশ বির্নিমাণ। সেই স্বপ্নকে বাস্তবে রুপদানে আগামী সংসদ নির্বাচনে আপনারা আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।

তিনি আরও বলেন, সেবার ব্রত নিয়ে অবহেলিত সরিষাবাড়ীর সকল শ্রেণি ও পেশার মানুষদের সাথে নিয়ে আগামী সংসদ নির্বাচনে জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে নৌকা মার্কার প্রার্থী হওয়ার স্বপ্ন বুনেছি। সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সমর্থনে উপহার দিতে চাই মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ, বদলে দিতে চাই এলাকার মানুষের জীবনযাত্রা। এলাকার অসহায় মানুষের অধিকার নিশ্চিত, মেধাবী শিক্ষার্থীদের উন্নত শিক্ষার ব্যবস্থা, বেকার সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়নে সব সময় পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন তিনি।

এ সময় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

শেখ হাসিনা সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকার মনোনয়ন প্রত্যাশী ফজলুল হকের গণসংযোগ

আপডেট সময় ০৬:৫৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩