ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে নদী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা

মেলান্দহে নদী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় নদী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা ২৯ জুলাই সন্ধ্যা ৭টায় টুপকারচর বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপনের লক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিভার ডিফেন্ডার্স ক্লাব। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে যৌথভাবে সার্বিক সহযোগিতায় ছিল মেলান্দহ রিপোর্টার্স ইউনিটি ও বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

আলোচনা সভায় বক্তারা বলেন, যমুনা, ঝিনাই, পুরাতন ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম নদী বেষ্টিত জামালপুর, মেলা দহের (বিলের) সমাহার মেলান্দহের তথা চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অধীনে নদী, চর ও জলাভূমি উন্নয়ন ইনস্টিটিউট হোক। এতে করে একদিকে নদী-বিল নিয়ে গবেষণা হবে, জলজ সম্পদ জীববৈচিত্র সংরক্ষণ হবে; অন্যদিকে চরাঞ্চলের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের পরিচালক-নিরাপত্তা বিশ্লেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব কর্নেল (অব:) কাজী শরিফ উদ্দীন প্রধান অতিথির বক্তব্য রাখেন। মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক বিজ্ঞানী ড. মাহমুদুল হাছান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ সৈয়দ হারুন অর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও শহীদ সমর থিয়েটারের সাধারণ সম্পাদক রেজাউল করিম লেবু মাস্টার, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক মুত্তাছিম বিল্লাহ, বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আহ্বায়ক ও রিভার ডিফেন্ডার্স ক্লাবের প্রেসিডেন্ট গবেষক শিক্ষার্থী মো. আল-ফাহাদ, ফজলুল হক মেম্বার প্রমুখ।

নদী ও প্রকৃতি রক্ষায় স্বরচিত কবিতা পাঠ করেন মিজানুর রহমান। অনুষ্ঠান গ্রন্থনা ও পরিচালনা করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম এবং রিভার ডিফেন্ডার্স ক্লাবের জেনারেল সেক্রেটারি কাওসার আহমেদ সুকর্ণ।

সভায় মৎস্য সম্পদ রক্ষায় অপরিকল্পিত নদী খনন, নদী দূষণ-দখল, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল ব্যবহার বন্ধের উপর গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে নদী ব্যবস্থাপনা ও জীববৈচিত্র সংরক্ষণ শীর্ষক আলোচনা সভা

আপডেট সময় ০৫:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২