ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ

ক্ষতিগ্রস্ত দোকান। ছবি : বাংলারচিঠিডটকম

ক্ষতিগ্রস্ত দোকান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুলতলা বেড়েগ্রামের মোশারফ হোসেনের ছেলে বেলাল হোসেন, জারুলতলা সর্দারবাড়ী গ্রামের কাদের হাজীর ছেলে বাদশা সর্দারের নিকট জারুলতলা বাজার সংলগ্ন দুই শতাংশ জমি প্রায় তিন বছর আগে কিনে। ইতিমধ্যে ওই জায়গায় বেলাল হোসেন তেল-সারের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে।

ক্রেতা বেলাল হোসেন জানান, বিক্রেতার ভাই রাজ্জাক সর্দার রাজা যৌথ দলিল হওয়ায় নিজ জমি দাবি করে বাধা দিয়ে আসছিল। এ ঘটনায় এলাকায় একাধিকবার সালিশ দরবার হলেও রাজ্জাক সর্দার রাজা না মেনে ২৫ জুলাই তার নেতৃত্বে সাইফুল মেম্বারসহ স্বজনদের নিয়ে দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে মালামাল লুট করে।

বিক্রেতা বাদশা সর্দার বলেন, আমার সাড়ে ৪ শতাংশ জমি দুই ভাইয়ের নামে ইজ মালিক। আমি আমার ভাগের অংশ বিক্রি করায় সেই জমি ফেরত চাইলে আমি অস্বীকার করলে আমার ভাই বিভিন্ন সময় হুমকিসহ লুটতরাজের ঘটনা ঘটিয়েছে।

ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, এই জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলছে। একাধিক বার সালিশ দরবার হয়েছে। তবে আজ (২৫ জুলাই) আমি পরিষদে ছিলাম, তখন গন্ডগোলের খবর পেলাম।

এ ব্যাপারে ইসলামপুর থানার এসআই আবু রাইহান জানান, এ বিষয়ে এর আগে তদন্ত করা হয়েছে। তবে জমি সংক্রান্ত কাগজের ঝামেলা রয়েছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে জমি সংক্রান্ত বিরোধে দোকান ভাঙচুর লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০৯:৩০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১