ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস পালিত

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম রাজিম কুমার সরকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
‘বাল্যবিয়ে রুখতে হলে, আওয়াজ তুলো দলে দলে’ এই শ্লোগানের ভিত্তিতে সারাদেশের মতো ৯ অক্টোবর জামালপুরেও পালিত হয় বাল্যবিয়ে নিরোধ দিবস। এ উপলক্ষে জামালপুর দয়াময়ী মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা হাকিম রাজিব কুমার সরকার। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরন নেছা।

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান রাশিদা ফারুকী, নারী নেত্রী লাইলী বেগম, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশ এর আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, উন্নয়ন সংঘের সমাজকর্মী আরজু মিয়া, শিশু প্রতিনিধি যুবরাজ, ফারজানা, ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের কর্মকর্তা পাপিয়া বেগম প্রমুখ।

বাল্যবিয়ে নিরোধ দিবসের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মানববন্ধনে উন্নয়ন সংঘ, ব্র্যাক, অপরাজেয় বাংলাদেশ, জাতীয় মহিলা সংস্থা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, এনসিটিএফসহ সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুরা অংশ নেয়।

পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে বাল্যবিয়ে নিরোধ দিবস পালিত

আপডেট সময় ০৭:০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ অক্টোবর ২০১৮