ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

শিক্ষার্থী আব্দুল হামিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে আব্দুল হামিদ (২৫) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ১০ মার্চ সন্ধ্যায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের কলাবাঁধা গ্রামের দুলাল শেখের ছেলে। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের মাস্টার্সে পড়ছিলেন।

জানা গেছে, ৯ মার্চ থেকে নিখোঁজ হওয়ায় পরিবার অনেক খোঁজাখুঁজির পর ১০ মার্চ বিকালে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে আসা জেলেদের জালে আটকে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে।

নিহতের বাবা দুলাল শেখ বলেন, ৯ মার্চ গ্রামে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায় হামিদ। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় মোবাইলে ফোন করলে বন্ধ পাই। ১০ মার্চ গ্রামবাসীদের খবরে নদীতে গিয়ে লাশ দেখতে পাই।

ইসলামপুর সার্কেলের এএসপি মো. সুমন মিয়া জানান, ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট সময় ১০:১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১