ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্লাস্টিকের ছালা ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
জামালপুর শহরের সকাল বাজারে ২ অক্টোবর দুপুরে অভিযান চালিয়ে প্লাস্টিকের ছালা ব্যবহার করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু এ অভিযান চালান। জেলা প্রশাসনের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, শহরের সকাল বাজারে অভিযানের সময় ব্যবসায়ী সুধাংশের দোকানে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক ছালা ব্যবহার করার হাতেনাতে প্রমাণ পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আকাশ কুমার কুন্ডু ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইনের ১৪ ধারায় ব্যবসায়ী সুধাংশকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের রায়ের পর ব্যবসায়ী সুধাংশ জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান। সুধাংশ জামালপুর শহরের পালপাড়া এলাকার উদয় দেবনাথের ছেলে।

জামালপুর পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

প্লাস্টিকের ছালা ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অক্টোবর ২০১৮