ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

দেওয়ানগঞ্জে হ্যারিটেজ পাঠাগার উদ্বোধন

দেওয়ানগঞ্জে ইসতিয়াক হোসেন দিদার উইম্যান কলেজে পাঠাগারের শুভ উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পাঠাগারের উদ্বোধন করেন যুগ্ম সচিব মোহা. জাকির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

নতুন প্রজন্মের কাছে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরা এবং পাঠ অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ হ্যারিটেজ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় একটি সমৃদ্ধ পাঠাগার উদ্বোধন করা হয়। ৩০ আগস্ট সকাল সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জ ইসতিয়াক হোসেন দিদার উইম্যান কলেজে পাঠাগারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হ্যারিটেজ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. জাকির হোসেন।

হ্যারিটেজ পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যারিটেজ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জামালপুর জেলা কমিটির সভাপতি ইসতিয়াক হোসেন দিদার। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বাংলাদেশ হ্যারিটেজ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রিয় কমিটির মহাসচিব আইনজীবী শাহিদা খান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন, সদস্য আলী জহির, জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

উদ্বোধনের পর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তা সদস্যবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

পাঠাগারের উদ্বোধক বাংলাদেশ হ্যারিটেজ স্টাডিজ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. জাকির হোসেন বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে পাঠাগার গড়ে তুলবো। পাশাপাশি আমাদের প্রাচীন স্থাপত্যকলা, বিভিন্ন পুরাকৃর্তি, সংস্কৃতি এবং ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণ ও এনিয়ে লেখালেখি, গবেষণা কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পাঠাগার স্থাপনের মধ্য দিয়ে হ্যারিটেজের কাজ শুরু হলো।

আলোচনা সভা শেষে ইসতিয়াক হোসেন দিদার উইম্যান কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে নেতৃবৃন্দ দেওয়ানগঞ্জের বিভিন্ন প্রাচীন স্থাপত্য, দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর আগে জাতীয় ফল কাঠাল ভেঙে অতিথিদের আপ্যায়িত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

দেওয়ানগঞ্জে হ্যারিটেজ পাঠাগার উদ্বোধন

আপডেট সময় ০২:২৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০