ঢাকা ১০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

দীপশিখা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

দীপশিখা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ।ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের দীপশিখা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি দীপশিখা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ।

দীপশিখা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও দাতা সদস্য মুক্তারুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক শাহজামাল, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার, অভিভাবক সদস্য ময়নুল ইসলাম, দীপশিখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির, জ্যেষ্ঠ শিক্ষক বেনজির আহমেদ প্রমুখ।

কোরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মুন্সী আব্দুল মতিন ও উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মওলানা আব্দুল মজিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জ্যেষ্ঠ শিক্ষক কাওছার ইসলাম।

অপরদিকে ২৮ জানুয়ারি চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন শ্রমিকলীগের জ্যেষ্ঠ সহসভাপতি জামাত আলী। প্রকৌশলী আব্দুর সাত্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোশারফ হোসেন, পোস্টমাস্টার সামছুল হক, মৌলভীর চর সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, বয়ড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম সোহেল রানা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মওলানা শিক্ষক রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আব্দুল মোতালেব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

দীপশিখা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

আপডেট সময় ০৭:১৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০