ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামালপুরে দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করায় তিনজনকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৮ মে দুপুরে অভিযান চালিয়ে দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করায় তিনজন দোকান মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম জামালপুর পৌরসভার ডাকপাড়া চৌরাস্তা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় সিগারেটের মোড়ক প্রদর্শন করায় কাকন স্টোরের মালিক মো. তোফাজ্জল হোসেনকে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (২০১৩ সালের সংশোধনী) এর ৫(১) ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। মো. তোফাজ্জল হোসেন ডাকপাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।

অপরদিকে একই দিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম জামালপুর পৌরসভার ছনকান্দা ফেরিঘাট ও ডাকপাড়া মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিগারেটের খালি মোড়ক প্রদর্শন করায় ছনকান্দা ফেরিঘাট এলাকার দাদীমা স্টোরের মালিক মো. সোহানকে ৫০০ টাকা ও ডাকপাড়া মোড়ের মিনাল স্টোরের মালিক মিনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (২০১৩ সালের সংশোধনী) এর ৫(১) ধারায় এ জরিমানা করা হয়। মো. সোহান ছনকান্দা ফেরিঘাট এলাকার মো. আব্দুল লতিফের ছেলে ও মিনাল শেরপুর জেলার সদর উপজেলার কুলুরচর গ্রামের মো. শাহীনের ছেলে।

সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুরে দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করায় তিনজনকে জরিমানা

আপডেট সময় ১০:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০১৯