ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সকাল বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের সকাল বাজারে ১ এপ্রিল অভিযান চালিয়ে চারজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আসাদুজ্জামান ১ এপ্রিল দুপুরে শহরের সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মরিচ ও হলুদ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় দুজন ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার শেখেরভিটা গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. ফারুক ও ইকবালপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে হাসান আলী।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স্নিগ্ধা দাস একইদিন সকাল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মরিচ ও হলুদ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় দুজন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার নয়াপাড়ার মৃত মহির উদ্দিনের ছেলে মজিবর রহমান ও কম্পপুরের কালু বেপারীর ছেলে রফিকুল ইসলাম।

ওই চার ব্যবসায়ীকে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় এ জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সকাল বাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৭:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০১৯