ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

ঢাকা : মালয়েশিয়া সফরের রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই সৌজন্যকে দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন হিসেবে অবহিত করেছেন।

প্রধানমন্ত্রী ২৩ জুন, মঙ্গলবার তাঁর দুই দিনের কুয়ালালামপুর সফর শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, মালয়েশিয়ার সরকার ও বন্ধুপ্রতীম জনগণের পক্ষ থেকে প্রদত্ত বন্ধুত্ব, আন্তরিকতা ও সৌজন্যে আমরা গভীরভাবে অভিভূত।

তিনি বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘস্থায়ী সুসম্পর্ক পুনর্ব্যক্ত এবং বৃহত্তর সহযোগিতা, সমৃদ্ধি ও আঞ্চলিক অগ্রগতির প্রতি উভয়ের অঙ্গীকার সুদৃঢ় হয়েছে।

তারেক রহমান আরো লিখেছেন, আমার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার মহীয়সী সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, এটি এক অমূল্য সম্পর্ক, যার সূচনা হয়েছিল কয়েক দশক আগে, যখন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি এবং আমার মা বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।

মালয়েশিয়ার সঙ্গে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি লিখেছেন, বিভিন্ন ক্ষেত্রে এবং জীবনের সর্বস্তরে আমাদের দুই দেশের জনগণকে যে যুক্ত করে রেখেছে, তার জন্য আমরা গর্বিত।

প্রধানমন্ত্রী তাঁদের বৈঠকের সময় প্রদর্শিত উষ্ণতা ও সৌজন্যের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইবনি সুলতান ইস্কান্দারকেও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি লিখেছেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফর শেষে আমি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি, যাতে মালয়েশিয়ার সঙ্গে আমাদের বহুমুখী অংশীদারিত্ব আরও সুদৃঢ় হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন। এটি ছিল দায়িত্ব গ্রহণের পর তার প্রথম বিদেশ সফরের প্রথম ধাপ। সূত্র : বাসস

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৫৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬