ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

ভাটারা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

সরিষাবাড়ী : প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রাক্তন শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

“ফিরে দেখা সেই দিনগুলো, আবার মিলি প্রাণের টানে”—এই শ্লোগানে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এসএসসি ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়েছে।

৩০ মে, শনিবার দিনব্যাপী উপজেলার ভাটারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ ও ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

প্রাক্তন শিক্ষার্থী মমিনুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।

দীর্ঘ ৩৪ বছর পর পুরনো সহপাঠীদের মিলনে মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ। শৈশব-কৈশোরের স্মৃতি রোমন্থন, আড্ডা ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে দিনব্যাপী আনন্দ-উৎসবে মেতে উঠেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের এক আবেগঘন পর্বে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ ও ভাটারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা স্মারক ও বিশেষ উপহার দেওয়া হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

প্রাক্তন শিক্ষার্থী হারুন অর রশিদ বলেন, দীর্ঘ ৩৪ বছর পর বন্ধুত্বের টানে ও শৈশবের স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমানদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

জনপ্রিয় সংবাদ

নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি

ভাটারা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী ও প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান

আপডেট সময় ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬