ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

জামালপুরে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

 জামালপুর : অসহায় হতদরিদ্র মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু।

১৭ মার্চ, মঙ্গলবার সকালে জামালপুর পৌর শহরের রানীগঞ্জ বাজার গ্লুকোজ ফ্যাক্টরি মোড়ে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গরিব ও অসহায় মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেন এবং বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করবে।

যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু বলেন, প্রতি বছরের মতো এবারও আমি নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাইন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীন মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপন, মনিরুজ্জামান মনির প্রমুখ।

অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রীর চাল, চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

জামালপুরে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ১১:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬