ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা

নকলায় রাস্তা নিয়ে দ্বন্দ্ব, কৃষক হত্যা, আটক ৩

নকলা : নিহত কৃষক খোরশেদের মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। ছবি : বাংলারচিঠিডটকম

 শেরপুরের নকলা উপজেলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে খোরশেদ (৫০) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য  তিনজন নারীকে আটক করেছে নকলা থানা পুলিশ। ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষকের ভাই বকুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমাদের চাচাত বোনজামাই জুলহাস মিয়ার সাথে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। ২৪ ফেব্রুয়ারি সকালে পারিবারিক ঝগড়াকে কেন্দ্র করে আমার ভাই খোরশেদ সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তর্কবিতর্কের একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের লোকজন হামলা করে। তারা  খোরশেদের গলাটুটি চেপে ধরাসহ শরীরের পেছন দিক দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই পড়ে যান।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জুলহাসের স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোস্না ও জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে আটক করেন।

জুলহাসের পরিবার জানায়, আমাদের কেউ খোরশেদকে স্পর্শও করেনি। জমিসংক্রান্ত দ্বন্দ খোরশেদ উত্তেজিত হয়ে মাটিতে পরে যায়। তিনি আগে থেকেও শ্বাসকষ্টের রোগি ছিলেন। আমাদের পরিবার তাকে মারেনি। উত্তেজিত হওয়ার কারনে স্ট্রোক করে মৃত্যুবরণ করতে পারে। আমাদের উপর আনা অভিযোগ মিথ্যা।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম এ প্রতিবেদককে বলেন, জমিসংক্রান্ত দ্বন্দ্বের কারণে মারা যাওয়া কৃষক খোরশেদের সুরুতহাল প্রস্তুত করেছি। এ ঘটনায় ঘটনাস্থল থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজন নারীকে  আটক করি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

নকলায় রাস্তা নিয়ে দ্বন্দ্ব, কৃষক হত্যা, আটক ৩

আপডেট সময় ১০:১৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬