ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুর দুরবস্থাগ্রস্ত রোগীদের মানবিক সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জামালপুর : সেমিনারে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুছ। ছবি : বাংলারচিঠিডটকম

সমাজের দরিদ্র, অসহায়, সমস্যাগ্রস্থ রোগীর চিকিৎসায় সহায়তা প্রদান এবং যত্নশীল সমাজ গঠনের লক্ষে দুরবস্থাগ্রস্ত রোগীর কল্যাণে মানবিক ও সামাজিক সহায়তায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের ভূমিকা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক সেমিনার জামালপুরে অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বেলা ১টায় ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রোকোনুল ইসলাম। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোরশেদা খাতুন, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান, জামালপুর রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর সেলিম, যুগ্মসম্পাদক তৌফিকুল আলম শরীফ, সদস্য নাজমুল হক সাঈদী, শামীমা খান, এসএম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ বলেন, সমাজের বিত্তবান মানুষ এবং দাতব্য প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে অসহায় রোগী ও বিপদাপন্ন মানুষের কল্যাণ নিশ্চিত হবে। তবে তহবিল গঠন জরুরি। যেকোন সেবামূলক কাজের জন্য অর্থ একটা বিশেষ ফ্যাক্টর। তিনি সামর্থবানদের এ ধরনের মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

জামালপুর : জাকাত সংগ্রহ বিষয়ক সভায় বিভিন্ন দ্প্তরের কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অতিরিক্ত পুলিশ সুপার মোর্শেদা খাতুন বলেন, বিত্তবান এবং চাকরিজীবীরা রোগী কল্যাণ সমিতির তহবিলে জাকাতের টাকা জমা দিয়ে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবায় ভূমিকা রাখতে পারেন। তিনি বিভিন্ন থানায় এ মহৎ কাজে অংশ নেয়ার জন্য আহ্বান জানানোর কথা বলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ক্যান্টিন ও মোটরসাইকেল স্ট্যান্ডের মত রোগী কল্যাণ সমিতির আয়ের উৎস বৃদ্ধির জন্য পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি জাকাত মেলার আয়োজনের প্রস্তাব করেন।

সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম কার্যক্রমের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন, উপযুক্ত ও আয়ত্বাধীন সম্পদের ব্যবহার করে প্রাসঙ্গিক অংশীদারগণের সংগে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।

সেমিনার শেষে জাকাত সংগ্রহ কর্মসূচির উপর বিশেষ সভা একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুর দুরবস্থাগ্রস্ত রোগীদের মানবিক সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬