ঢাকা ০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

গাছে গাছে আমের মুকুল, এসে গেছে মধুমাস ফাগুন

ইসলামপুর : আমের গাছে গাছে ছেয়ে গেছে মুকুলে মুকুলে। ছবি : বাংলারচিঠিডটকম

আবহমান বাংলার সৌন্দর্য্যের রাজা বলে পরিচিত গ্রীস্মকাল। ফাগুনের ছোঁয়ায় পলাশ-শিমুলের বনে লেগেছে আগুনরাঙা ফলের মেলা। শীতের জড়তা কাটিয়ে কোকিলের সেই মধুময় কুহুতানে মাতাল করতে আবারও ফিরে এল বাংলার বুক মাতাল করতে ঋতুরাজ বসন্ত।

রঙিন বনফুলের সমারোহে প্রকৃতি যেমন সেজেছে বর্নিল সাজে। তেমনি সাজে সেজেছে জামালপুরের ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকার আম বাগানগুলো। গাছজুড়ে আমের আগাম মুকুলের ঘনঘটা। পাতা দেখার যেন উপায় নেই। বাতাসে ভেসে বেড়াচ্ছে এর সুন্দর সুগন্ধ। নির্ধারিত সময়ের প্রায় একসমাস আগেই আবহাওয়াগত ও জাতের কারণেই মূলত আমের মুকুল আসতে শুরু করেছে গাছগুলোতে।

তবে চলতি মাসের শেষের দিকে প্রতিটি গাছেই পুরোপুরিভাবে মুকুল ফুটতে শুরু করবে। যেসব গাছে আগাম মুকুল আসতে শুরু করেছে, সেইসব বাগান মালিকেরা পরিচর্যাও শুরু করেছে দিয়েছেন রীতিমত। বড় ধরনের কোন প্রাকিতিক দুর্যোগ না ঘটলে ইসলামপুরেও আমের আশাতীত ফলন হবে। এ অঞ্চলে আম চাষে লাভজনক হওয়ায় আম চাষে ঝুঁকছেন অনেকেই।

উত্তর দরিয়াবাদ গ্রামের আমচাষী ফুলু মন্ডল বলেন, শীতের তীব্রতা থাকলেও কয়েক সপ্তাহ থেকে আমের মুকুল আসতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার গাছগুলোতে মুকুলের সমারোহ ঘটার সম্ভাবনা রয়েছে। এবার আমের ফলনও ভাল হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ এ প্রতিবেদককে বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে এ অঞ্চলে আমের ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

গাছে গাছে আমের মুকুল, এসে গেছে মধুমাস ফাগুন

আপডেট সময় ০৮:৫০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬