ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

সরিষাবাড়ী : যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

ইঁদুর কান্ডে পাঁচদিন বন্ধ থাকায় পর জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানায় ফের উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ।

কারখানার পাওয়ার প্লান্টে শর্ট সার্কিট মেরামত কাজ শেষে ৯ ফেব্রুয়ারি, সোমবার দুপুর থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কারখানা সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারি, বুধবার মধ্যরাতে পাওয়ার প্লান্টে ইঁদুর ঢুকে তার কেটে দিলে শর্টসার্কিট হয়ে পুরো কারখানায় ব্ল্যাকআউট হয়। এরপর থেকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর থেকে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে ৯ ফেব্রুয়ারি দুপুরে উৎপাদন শুরু করে কারখানা কর্তৃপক্ষ।

কারখানার জিএম অপারেশন মো. ফজলুল হক এ প্রতিবেদককে বলেন, ইঁদুরে বৈদ্যুতিক তার কেটে দেওয়ায় ব্ল্যাকআউট হয়ে যমুনা সারকারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত মেরামত কাজ শেষ করা হয়। ৯ ফেব্রুয়ারি দুপুরে থেকে উৎপাদন শুরু করা হয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

যমুনা সারকারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু

আপডেট সময় ০৯:১৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬