ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

সরিষাবাড়ী : জামায়াতের নারীকর্মীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারীকর্মীদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও হেনস্থার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা জামায়াতের নারীকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারি, শনিবার বিকালে সরিষাবাড়ী পৌর এলাকার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সরিষাবাড়ী-তারাকান্দি-দিগপাইত সড়ক প্রদক্ষিণ করে আরামনগর বাজার, মাহমুদা সালাম মহিলা কলেজ মোড় অতিক্রম করে সাতপোয়া মন্ডল মোড়ে উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয় গিয়ে শেষ হয়।

এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নারীনেত্রীবৃন্দসহ বিপুল সংখ্যক নারীকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী আইনজীবী আব্দুল আওয়াল।

তিনি বলেন, নির্বাচনী মাঠে নারীদের উপর হামলায় গণতান্ত্রিক অধিকার হরণের শামিল এবং এর মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার, জামায়াতের নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবাধ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সরিষাবাড়ী উপজেলা নারী বিভাগের সভানেত্রী সুলতানা সাথী, সহ-সভাপতি সাবিনা খাতুন, পৌর সভাপতি শাহনাজ পারভিন, সহ-সভাপতি হীরা আক্তার এবং ভাটারা ইউনিয়নের দায়িত্বশীল নেত্রী সালমা আক্তার ও রত্না আক্তার প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ

আপডেট সময় ১০:১৪:২১ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬