ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন

সরিষাবাড়ীতে কাস্তে প্রতীকে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি : সিপিবি প্রার্থী জুয়েল

সরিষাবাড়ী : নির্বাচনী প্রচারণায় গিয়ে ভোটারদের কাছে কাস্তে প্রতীকে ভোট চান এমপি প্রার্থী মাহবুব জামান জুয়েল। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে সিপিবির কাস্তে প্রতীকের এমপি প্রার্থী প্রকৌশলী মাহবুব জামান জুয়েল বলেছেন, কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের পক্ষের দল হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি দল। নির্বাচনী প্রচার- প্রচারণায় রয়েছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।

২৭ জানুয়ারি, মঙ্গলবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নে প্রচার- প্রচারণার সময় পথসভায় এসব কথা বলেন মাহবুব জামান জুয়েল।

মাহবুব জামান জুয়েল বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হলে সরিষাবাড়ী উপজেলায় বন্ধ হওয়া সকল পাট কলকারখানা চালু করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যমুনা সারকারখানায় গ্যাসের সমস্যা সমাধান করে বিসিআইসির অধীনে এই শিল্পকারখানাকে সব সময়ের জন্য সচল রাখার ব্যাবস্থা করা করা হবে।

তিনি আরও বলেন, সরিষাবাড়ী উপজেলা নদীভাঙন কবলিত অঞ্চল। প্রতি বছর বর্ষার সময় নদী পারের মানুষ ভাঙনের কবলে পড়ে। এতে কৃষকের ফসলি জমি, রাস্তা ঘাট, বিভিন্ন স্থাপনা নদী গর্ভে চলে যায়। যাতে কৃষকের স্বপ্ন ভেঙে না যায় তার ব্যবস্থা নেয়া হবে।
জুয়েল বলেন, এখনও সমাজের নিচু স্তর থেকে উপর পর্যন্ত দুর্নীতি চলছে। হাট-বাজার রাস্তাঘাটে খুদে ব্যবসায়ী, ট্রাক শ্রমিক, সিএনজি চালক ও

কৃষকের কাছ থেকেও এখনও চাঁদাবাজি করছে অনেকেই। প্রচারণায় এসেও মানুষের এসব অভিযোগ শুনতে হয়। সিপিবি জনগণের ভোটে নির্বাচিত হলে সকল দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করা হবে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের পরিবেশ ভাল রয়েছে। নির্বাচন শেষ অবদি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নজরদারি বাড়াতে হবে। ভোটের দিন যেন কেউ পেশীশক্তি প্রয়োগ করতে না পারে সেই ব্যবস্থার দাবি প্রশাসনের কাছে জানান তিনি। এ সময় ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কাস্তে প্রতীকে ভোট দেওয়াও অনুরোধ জানান তিনি।

জামালপুর জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল করিম, উপজেলা কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অর্থ সম্পাদক সোহেল রানা সরকার, দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ, ক্ষেতমজুর নেতা হারুন রশীদসহ সিপিবি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, ক্ষেতমজুর কমিটির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী তার প্রচার- প্রচারণায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসন

সরিষাবাড়ীতে কাস্তে প্রতীকে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি : সিপিবি প্রার্থী জুয়েল

আপডেট সময় ১০:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬