ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

শামীম আহমেদের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

জামালপুর : বিএনপিনেতা শামীম আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেন। ছবি : বাংলারচিঠিডটকম  

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর, সোমবার দুপুরে জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে এ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহামেদ।

জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শামীম আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন ঢাকায় আসেন সেইদিন এতো মানুষের সমাগম হয়। আমার জীবনে আমি এতো লোক আর কখনো দেখি নাই। জাতীয়তাবাদী দল এমন একটি দল সাধারণ মানুষ এ দলটাকে ভালবাসে। আজকে এইটাই প্রমাণ করে জাতীয়তাবাদী দল বাংলাদেশে একটি বড় দল। বাংলাদেশের অজপাড়াগাঁয়ের মানুষ শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং বিএনপিকে ভালবাসে বলেই ঢাকাতে এতো মানুষের সমাগম হয়েছিল।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা জেলার সাতটি উপজেলায় ক্যাম্পেইন করে এবং সাধারণ মানুষের কাছে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছি। আগামী নির্বাচনে জামালপুরের পাঁচটি আসন ধানের শীষ প্রতীকে বিজয় হবে এবং বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইফতেখার মুরাদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ এনামউদৌল্লাহ সিদ্দিকী, যুবদল নেতা খায়রুল ইসলাম লিয়ন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাবুল, শ্রমিক নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বড় মসজিদ খতিব মুফতি আব্দুল্লাহ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

শামীম আহমেদের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৪:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫