ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

দেওয়ানগঞ্জে চালু হল বেসরকারি আল ইনসাফ জেনারেল হাসপাতাল

দেওয়ানগঞ্জ : ফিতা কেটে আল ইনসাফ জেনারেল হাসপাতালের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আল ইনসাফ জেনারেল হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। ১৯ ডিসেম্বর, শুক্রবার জুমার নামাজের পর দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আল ইনসাফ জেনারেল হাসপাতাল শুভ উদ্বোধন করা হয়।

আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমালাইল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. মাহাবুবুর রহমান তালুকদার, দেওয়ানগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী শাহ, শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, আলরেজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. আরিফ খান রাসেল, জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন ) মো. রকিবুল হক প্রমুখ।

দেওয়ানগঞ্জ : বক্তব্য রাখেন আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইসমালাইল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার প্রভাষক ও সমাজসেবক ইসমাইল হোসেন বলেন, জামালপুর জেলার উত্তরে অবহেলিত উপজেলা দেওয়ানগঞ্জ। এ উপজেলায় কোন মানসন্মত সাস্হ্যসেবা হাসপাতাল না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে চর এলাকাবাসী। জটিল ও কঠিন রোগীদের চিকিৎসাসেবা নিতে যেতে হয় জামালপুর জেলা শহর ও ময়মনসিংহ বিভাগীয় শহরে।

তিনি আরও বলেন, অনেক রোগী চিকিৎসা নিতে যাওয়ার সময় মারাও যান। চরাঞ্চলের মানুষের চিকিৎসারসেবার মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি চিকিৎসা ও স্বাস্থসেবামূলক প্রতিষ্ঠান আল ইনসাফ জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত করেছি। এখানে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে সকল প্রকার চিকিৎসা দেওয়া হবে। এর জন্য আপনাদের সহযোগিতা কামনা করি।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

দেওয়ানগঞ্জে চালু হল বেসরকারি আল ইনসাফ জেনারেল হাসপাতাল

আপডেট সময় ০৮:২০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫