ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

মেধা যাচাইয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সরিষাবাড়ী : নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা দিচ্ছে মাদরাসা শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাইয়ের উদ্দেশ্যে নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

২০ নভেম্বর, বৃহস্পতিবার উপজেলার আওনা ইউনিয়নের পুরাতন জগনাথগঞ্জ ঘাট এলাকায় তুহ্ফাতুন জান্নাত নূরানী প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদরাসায় নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা আয়োজন করে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন। ২০ নভেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলে বেলা ১১টা পর্যন্ত। উপজেলার বিভিন্ন নূরানী মাদরাসায় শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত প্রায় দুভ শতাধিক শিক্ষার্থী এ স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল জেলা শিক্ষক ফাউন্ডশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী ও সরিষাবাড়ী উপজেলা জিম্মাদার এইচ এম সাজ্জাদ হোসেন। তারা পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও পরিবেশ পরিদর্শন করেন।

জানা গেছে, ২০১৭ সাল থেকে ধারাবাহিকভাবে এ স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। আর ধর্মীয় শিক্ষায় শিশুদের আগ্রহ বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের আংশিক মিলিয়ে মোট ২৫টি উপজেলায় ধাপে ধাপে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট আট হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকেরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, স্কুলের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার ব্যবস্থা থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের জন্য টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করে। এ ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন। এ পরীক্ষা সারাদেশব্যাপী শুরু হোক এমনটা প্রত্যাশা করেন তারা।

টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী এ সময় বলেন, মানসম্মত পরীক্ষা গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও আত্মবিশ্বাস বৃদ্ধি আমাদের লক্ষ্য। এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছি। এই কাজে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

২০১৭ সাল থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা উপকরণ ও সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার দিয়ে আসছে ফাউন্ডেশন। এ বছরও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

মেধা যাচাইয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০১:৪৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫