ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার

সরিষাবাড়ী : বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেছেন, আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে সরিষাবাড়ীতে বন্ধ সকল কল কারখানা চালু করা হবে।

৬ নভেম্বর, বৃহস্পতিবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপি আয়োজিত যমুনা সারকারখানার ট্রাকস্ট্যান্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

শামীম তালুকদার আরও বলেন, বিগত সরকারের আমলে জামালপুরের একজন এমপি যিনি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ছিলেন। তিনি একের পর এক সরিষাবাড়ীসহ দেশের সকল পাট কলকারখানা বন্ধ করে দেন। রাতের আঁধারে নিলামের নামে সব কারখানা বিক্রি করে দিয়ে গেছেন। যমুনা সারকারখানায় মেরামতের নামে টাকা-পয়সা লুটপাট করেছেন তারা।

তিনি বলেন, বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টা আব্দুস সালাম তালুকদার এই এলাকায় যমুনা সারকারখানায় মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলেন। অনেক পাটকল কারখানা চালু করেছিলেন। এই এলাকায় হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করত এখান থেকে। কিন্তু তারা ক্ষমতায় এসে সকল কারখানা বন্ধ করে দিয়েছে। হাজার হাজার শ্রমিক এখন বেকার। তারা মানবেতর জীবনযাপন করছেন।

তিনি আরও বলেন, বিগত সরকার মানুষের উপর জুলুম করা ছাড়া কিছুই করতে পারিনি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলখানায় আটকে রেখেছিল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন করেছে তারা। তাদের অত্যাচারে মানুষ রুখে দাঁড়িয়েছিল। অত্যাচারীর বিচার মানুষ করবেই।

শামীম তালুকদার বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীদিনে দেশ পরিচালিত হবে। দেশের মানুষ এই ৩১ দফা ইতিমধ্যে গ্রহণ করেছে। দেশের জনগণ ভোটের অপেক্ষায় রয়েছে শুধু।

এ সময় সরিষাবাড়ী আসনে তাকে বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচিত করায় খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় বিএনপির সকলস্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তিনি। সেই সাথে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে এই আসনে ধানের শীষ বিজয় করে আসনটি উপহার দিবেন অঙ্গীকার করেন তিনি।

পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশীদ ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক আশরাফ ফারুক হীরা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল, চান মিয়া চানু, দপ্তর সম্পাদক খায়রুল আলম শ্যামল, উপজেলা শ্রমিকদলের সভাপতি মনিরুজ্জামান আদম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার, পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন ফকির, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, সেচ্ছাসেবকদলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। জনসভা সঞ্চালনা করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু।

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

বিগত দিনে যমুনা সারকারখানা মেরামতের নামে অর্থ লুটপাট হয়েছে : শামীম তালুকদার

আপডেট সময় ১১:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫