ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা

জামালপুর : বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আহ্বায়ক মো. শাকিল হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদে নিজেকে প্রার্থী ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আহ্বায়ক মো. শাকিল হাসান।

২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শাকিল হাসান বলেন, ছাত্ররাজনীতির হারানো ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে অস্ত্র নয়, কলমসন্ত্রাস নয়, বিদ্যার্জন- এই ব্রত নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাত্র রাজনীতি করছে। জামালপুর জেলা শাখার চতুর্থ কমিটিতে প্রার্থিতার সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জেলার সকল পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনা করে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে নিজেকে প্রার্থী ঘোষনা করছি।

তিনি আরও বলেন, আসন্ন ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার কমিটি তৃণমূলের মতামতের ভিত্তিতে কাউন্সিলের মাধ্যমে করতে হবে। ঢাকায় বসে পকেট কমিটি গঠন করা যাবে না।

সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ জামালপুর সদর উপজেলার সভাপতি ইহছান হাবিব রাহাত, শহর শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, মাদারগঞ্জ উপজেলা শাখার জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক সম্পদ হাসান শান্ত বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদে শাকিলের প্রার্থিতা ঘোষণা

আপডেট সময় ১০:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫