ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪

জামালাপুর : দুর্ঘটনায় ভেঙে চুরমার হয়ে যায় অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত এবং এক শিশুসহ গুরুতর আহত হয়েছে চারজন। ২৭ অক্টোবর, সোমবার দুপুরে জামালপুর সদর উপজেলার জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার সানাকৈর এলাকার হায়দার আলীর ছেলে রাশেদ (৩০), একই উপজেলার উচ্চগ্রাম এলাকার শরিফ আহমেদের স্ত্রী আরিফা আক্তার পলি (২৮), জামালপুর সদর উপজেলার নারায়ণপুর এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে চান মিয়া (৬২) ও অজ্ঞাত এক নারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জামালপুর থেকে দিগপাইতগামী কাভার্টভ্যানের সাথে জামালপুরগামী ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদ নামে এক যাত্রী নিহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আরিফা আক্তার পলিসহ অপর এক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া নামে আরও একজন মারা যান।

জামালপুর : দুর্ঘটনাস্থল ছিল জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনের সড়কে। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে অবস্থা গুরুতর হওয়ায় আহত এক শিশুসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- দুর্ঘটনায় নিহত সরিষাবাড়ী উপজেলার উচ্চগ্রাম এলাকার আরিফা আক্তার পলির ছেলে আরশ (৭), জামালপুর সদর উপজেলার কাষ্টসিঙ্গা গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫) ও নারায়ণপুর এলাকার সন্ধ্যা বেগম (৫০)।

জামালপুর সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্টভ্যানটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা দিগপাইত এলাকায় ঘাতক কাভার্টভ্যানটিকে আটক করে।  কিন্তু চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

জামালপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪, আহত ৪

আপডেট সময় ০৯:১৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫