ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত

জামালপুরের ইসলামপুর উপজেলায় দিন দিন চোরের উৎপাত বাড়ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। প্রতিনিয়তই সুকৌশলে দোকান, মসজিদ ও বিভিন্ন বসত বাড়িতে প্রবেশ করে নগদ টাকা, ব্যাটারি, ফ্যান, মটর ও টিউবওয়েলের হাতলসহ মূল্যবান মালামাল নিয়ে যাচ্ছে চোরের দল।

এলাকাবাসী জানান, উপজেলার পাথর্শী ইউনিয়নে মোরাদাবাদ গ্রামে প্রতিনিয়তই চুরির ঘটনা ঘটছে। গত এক মাসে মোরাদাবাদ হাজিবাড়ি জামে মসজিদ, শশারীয়াবাড়ী বেড়ীবাঁধ জামে মসজিদ, উত্তরপাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়াসহ কয়েকটি মসজিদে, বিভিন্ন বাড়িতে ও মোরাদাবাদ বাজারের আলমাস আলীর দোকান, ফরিদ মিয়ার হোটেলে এসব দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা একরামুল হক বলেন, আমার বাড়ি থেকে টিউবওয়েলের হাতল চুরি হয়েছে। এখন রাত জেগে চোর পাহারা দিতে হয়। দফাদার মোশারফ বলেন, ১৭ অক্টোবর, শুক্রবার ভোরে মোরাদাবাদ বাজারে আলমাস আলীর দোকানে চোর ঢুকলে হাতেনাতে ধরা হয়। নৈশপ্রহরী লাল বাহাদুর বলেন, আলমাস আলীর দোকান থেকে চোরকে ধরা হলে পরে এলাকাবাসী তাদের ছেড়ে দেয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে চোরের আনাগোনা বেড়েছে। গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছি। দ্রুত এর প্রতিকার দরকার।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান এরশাদ আলী বলেন, চোরের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। প্রতিনিয়ত এসব চুরির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিভিন্ন মসজিদ থেকে ব্যাটারি, মোটর, বাজারের দোকানের মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে এই চোরচক্র। আমি ইতিমধ্যে ৯৯৯ নম্বরে ফোন করে জানিয়েছি। অদ্যবধি কোন প্রতিকার পাইনি। চোরের উৎপাত থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ইসলামপুরে বেড়েছে চোরের উৎপাত

আপডেট সময় ১০:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫