ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ফুটবল : তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল জামালপুর জেলায় চ্যাম্পিয়ন

জামালপুর : চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠিডটকম

৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে জামালপুর সদর উপজেলার পক্ষে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় ফাইনাল খেলায় জয়লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। তারা টাইব্রেকারে ৪-২ গোলে বকশীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করেছে। ১৩ অক্টোবর, সোমবার বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে এই খেলা হয়।

জামালপুর সদর উপজেলা ও বকশীগঞ্জ উপজেলা দলের মধ্যে এই ফাইনাল খেলা শুরু হয় বিকাল ৪টায়। নির্ধারিত ৫০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে ৪-২ গোলে বকশীগঞ্জ উপজেলা দলকে পরাজিত করেছে জামালপুর জেলা দল। এর আগে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল জামালপুর পৌরসভা ও সদর উপজেলা পর্যায়েও অপরাজিত চ্যাম্পিয়ন হয়।

জামালপুর : অতিথিদের সাথে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল। ছবি : বাংলারচিঠিডটকম

ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। জেলা শিক্ষা কর্মকর্তা সামছুল আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম পিপিএম-সেবা, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিউর রহমান।

আগামী ১৫ অক্টোবর বিভাগীয় পর্যায়ে খেলায় জামালপুর জেলা দলের হয়ে তিরুথা সত্যপীর উচ্চবিদ্যালয় শেরপুর জেলা দলের সাথে খেলার সূচি রয়েছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ফুটবল : তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয় দল জামালপুর জেলায় চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৮:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫