ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

জামালপুর : বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক বিভাগীয় সম্মেলন ৮ অক্টোবর, বুধবার দুপুরে জামালপুর শহরের পৌরসভা সংলগ্ন সদ্য শহীদ সাফওয়ান অডেটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় বিকেবি’র মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী। তিনি বলেন, আপনারা জানেন কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং কৃষকের আর্থিক সহায়তায় বাংলাদেশ কৃষি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যােক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ ও ঋণ আদায় করতে হবে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নতিকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

তিনি আরও বলেন, আমরা দেখেছি ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকার রেমিট্যান্স আমরা আহরণ করেছি। এই রেমিট্যান্সের জন্য বাংলাদেশে আমাদের কৃষি ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এই প্রশংসার দাবিদার কিন্তু আপনারা সবাই। তাই আগামী দিনে কৃষি ব্যাংকগুলোতে আরও গ্রাহক সেবার মান বৃদ্ধি করার আহবান জানান।

জামালপুর : বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আব্দুল রহিম ও উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাম্মদ খালেদুজ্জামান, ঢাকাস্থ প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান, ঢাকাস্থ প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও পরিপালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।

সম্মেলন সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মুখ্য কর্মকর্তা জুয়েল আক্তার ও ইসলামপুর শাখা কর্মকর্তা মো. সামিউল হাসান।

জামালপুর জেলার সকল কৃষি ব্যাংকের কর্মকর্তাগণ বিভাগীয় সম্মেলনে অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫