ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিক সমিতির নির্বাচন : বাপ্পী সভাপতি, সোহেল সম্পাদক, সাংগঠনিক রেজাউল

জামালপুর : নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচনে মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি, এ বি এম মাকসুদুর রহমান সোহেল সাধারণ সম্পাদক এবং রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই তিনটি পদে ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জামালপুর জিলা স্কুলে শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। ক্লিনিক ও ডায়াগনোস্টিক মালিক সমিতির মোট ১২০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন।

ফলাফল ঘোষণা পূর্ববর্তী সময়ে প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, সবাই এই নির্বাচনের জন্য সহযোগিতা করেছেন এবং অনেক কষ্ট করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। জয় পরাজয় থাকবেই। এখানে আমরা সবাই জামালপুরের মানুষ। এই নির্বাচনে নিজেরা নিজেরাই প্রতিযোগিতা করেছি। সবাই আমরা ফলাফল গ্রহণ করবো। সবাই সবাইকে সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং ভোটারদের সর্বাত্মক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। তার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

তিনি আরও জানান, নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে তিন বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ভোটের ব্যবধানে দেখা যায় সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক হারুনুর রশিদ পান ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ বি এম মাকসুদুর রহমান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম বুলবুল পেয়েছে ৫৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম রেজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ  পেয়েছেন ৩৯ ভোট।

জামালপুর : নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক এ বি এম মাকসুদুর রহমান সোহেল ও সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রেজা ফলাফল পাওয়ার পর জামালপুর সেন্ট্রাল হাসপতালের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে বৈঠক করেন। ছবি : বাংলারচিঠিডটকম

নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, আজ সুন্দর একটা নির্বাচন হয়েছে। যারা নির্বাচনের আয়োজক ছিলেন প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, র‍্যাব তাদের সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকে আমরা জয়ি হয়েছি এইটা আমাদের কাজেরই ফসল। আমরা আন্তরিকভাবে মানুষের জন্য কাজ করেছি। গত কয়েক বছর ধরে আমরা মানুষের সাথে এবং ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিকদের সাথে কাজ করেছি। সেই রেজাল্ট আমরা পেয়েছি। আজকে যারা বিজয়ী হতে পারেননি। তাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা জামালপুরবাসীকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পাঁচ বছর পর জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিক সমিতির নির্বাচন : বাপ্পী সভাপতি, সোহেল সম্পাদক, সাংগঠনিক রেজাউল

আপডেট সময় ১১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫