ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভযাত্রা : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর, সোমবার দুপুরে স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।

জামালপুর জেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের তাবেতারি করতে গিয়ে ইসলামকে স্তব্ধ করার জন্য তৌহিদি জনতা ও আলেম-ওলামাদের উপর চরম জুলুম, নির্যাতন চালিয়েছে। ইসলামের নামে বিভিন্ন সময় আলেম-উলামাদের ধোকা দিয়েছে। অপরদিকে সে সময় ইসলামের পক্ষে একটিমাত্র দল বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে। আজ সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জেলা ওলামাদলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামাদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা কাজী মশিউর রহমান।

আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় ওলামাদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫