ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সুমাইয়া হত্যার বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

ইসলামপুর : গৃহবধূর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শশুরবাড়িতে গৃহবধূ সুমাইয়া হত্যা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে মোশারফগঞ্জ বাজারে নিহতের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে ওই গৃহবধূর মা নিলুফা বেগম বলেন, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। স্বামী-শ্বশুরবাড়ির লোকজন বিয়ের পর থেকেই তাকে নির্যাতন করে আসছিল। অদ্যবধি পুলিশ মামলা নিচ্ছে না। এর সুষ্ঠু বিচার চাই।

প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোর রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে দেওয়ানগঞ্জ থানা পুলিশ বীর উৎমারচর গ্রামে সুমাইয়ার শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিহত সুমাইয়া ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ তেঘুরিয়া গ্রামের মৃত শহিদের কন্যা। আট মাস হল পাশের উপজেলা দেওয়ানগঞ্জের সদর ইউনিয়নের বীর উৎমারচর গ্রামের সোনাজ উদ্দিনের ছেলে সুমন তাকে বিয়ে করেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, ঘটনাটি তদন্ত অব্যাহত আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মামলা নেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সুমাইয়া হত্যার বিচারের দাবিতে ইসলামপুরে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫