ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

খোকা মমতা ডেন্টাল সার্জারির উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

জামালপুর : চিকিৎসাসেবা দিচ্ছেন খোকা মমতা ডেন্টাল সার্জারির স্বত্বাধিকারী ডাক্তার মহসিনা ইসলাম। ছবি : মেহেদী হাসান

জামালপুরে খোকা মমতা ডেন্টাল সার্জারীর উদ্যোগে তিনদিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল (মানুষের দাঁতের) চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন এক শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হবে। ১৩ সেপ্টেম্বর, শনিবার সকালে জামালপুর শহরের বানাকুড়া মোড় এলাকায় এই চিকিৎসা ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। খোকা মমতা ডেন্টাল সার্জারির স্বত্বাধিকারী ডাক্তার মহসিনা ইসলামের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

খোকা মমতা ডেন্টাল সার্জারির স্বত্বাধিকারী ডাক্তার মহসিনা ইসলাম জানান, গ্রামের দুঃস্থ লোকজন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে হাজার হাজার টাকা গুণতে হয়। অনেক লোকজন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। তাদের কথা চিন্তা করে আমাদের এই ক্লিনিকে ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত এই চিকিৎসাসেবা দেওয়া হবে। ১৫ সেপ্টেম্বর সোমবার রাত ৯টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প পরিচালিত হবে। তিনদিনে পাঁচ শতাধিক রোগী এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র নিতে পারবেন । এখানে অনেক প্রকারের ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে দু’জন বিশেষজ্ঞ ডেন্টাল চিকিৎসক এই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া তিনজন স্বেচ্ছাসেবীও এই মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করছেন।

খোকা মমতা ডেন্টাল সার্জারীর স্বত্বাধিকারী ডাক্তার মহসিনা ইসলাম আরও বলেন, আমরা এই জেলার সাধারণ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে চাই। এালাকার মানুষ যাতে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পায়। সেটাই আমাদের লক্ষ্য। জনসেবা হিসেবেই এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন।

তিনি আরও বলেন, চিকিৎসা ক্যাম্পে দাঁত তোলা, দাঁত পরিষ্কার, স্কেলিং করা, দাঁতের গর্ত পূরণ, কালার ফিলিং, দাঁত ও মুখের সকল প্রকার সার্জারি, মুখের ক্ষত ও ক্যান্সার স্ক্যানিং করা, শিশুদের দাঁত তোলাসহ বিভিন্ন প্রকার দাঁতের চিকিৎসা করা হচ্ছে। বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উপলক্ষে সকল প্রকার চিকিৎসা সেবায় ৫০ ভাগ ছাড় দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

খোকা মমতা ডেন্টাল সার্জারির উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

আপডেট সময় ১০:২০:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫