ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

সরিষাবাড়ীতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় খোকি বেগম (৫০) নামের এক নারী সাপের কামড়ে মারা গেছেন। ৩০ আগস্ট, শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামের মোস্তফা মন্ডলের স্ত্রী খোকি বেগম। ৩০ আগস্ট সকালে নিজ বসতবাড়ির রান্নাঘরে কাঠ/খড়ি আনতে যান তিনি। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড়ে দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে  নিয়ে যায়।

এ ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক দেবাশীষ রাজবংশী এ প্রতিবেদককে বলেন, সাপের কামড়ে আক্রান্ত এক নারীকে তার স্বজনেরা নিয়ে আসেন হাসপাতালে। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

সরিষাবাড়ীতে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় ১০:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫