ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জামালপুর : উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জামালপুর সদর উপজেলা ও মেলান্দহ উপজেলা দল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩০ আগস্ট, শনিবার বিকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং অন্যান্য অতিথিদের সাথে নিয়ে স্মারক বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। এছাড়াও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ বক্তব্য রাখেন।

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে যুবসমাজকে দূরে রাখতে ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্ট থেকে ভালমানের খেলোয়াড় তৈরি হবে এবং পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করবে।

পরে জামালপুর সদর উপজেলা বনাম জামালপুর পৌরসভার মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় জামালপুর সদর উপজেলাকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় মেলান্দহ উপজেলা। স্টেডিয়ামে খেলা উপভোগ করতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। খেলায় মোট আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচে মুখোমুখি হবে। দুইটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নিয়ে ৭ ও ৮ সেপ্টেম্বর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১০ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০মিনিটে একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ১১:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫